News71.com
 Bangladesh
 01 Mar 17, 10:22 PM
 318           
 0
 01 Mar 17, 10:22 PM

আগামীকাল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে ২ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি ।।

আগামীকাল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে ২ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি ।।

নিউজ ডেস্কঃ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল রাজধানী ঢাকাসহ সারা দেশে ২ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিয়ার্স ইনস্টিটিউটের সামনে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করবেন দলটির নেতারা ।

এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। আজ বুধবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকাসহ সারাদেশে দু'ঘণ্টা অবস্থান কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন