
নিউজ ডেস্কঃ গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের খুনি কাদের খানের আরও এক সহযোগী সুবল রায়কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার রংপুর শহরের সেবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে । সুবল রায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত যুগি চন্দ্র রায়ের ছেলে এবং কাদের খানের আর এক সহযোগী চন্দন কুমারের নিকট আত্মীয়। চন্দনের সঙ্গে সুবল রায়ও এমপি লিটন হত্যায় বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে ।