News71.com
 Bangladesh
 01 Mar 17, 08:24 PM
 10175           
 1
 01 Mar 17, 08:24 PM

অবশেষে বাধ্য হয়েই ওবায়দুল কাদেরের দপ্তরে হাজির হলেন দখলবাজ সাংসদ নুরুল হক ও তার পুত্র মনিরুল

অবশেষে বাধ্য হয়েই ওবায়দুল কাদেরের দপ্তরে হাজির হলেন দখলবাজ সাংসদ নুরুল হক ও তার পুত্র মনিরুল

নিউজ ডেস্ক : অবশেষে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে ধরা দিতে হল খুলনা ৬ ( পাইকগাছা-কয়রা ) থেকে বিনাভোটে নির্বাচিত সাংসদ নুরুল হককে। আজ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সাংসদ নুরুল হক তার সকল অপকর্মের মুল সহযোগী প্রথম পক্ষের স্ত্রীর গর্ভজাত বড়ছেলে মনিরুলকে সাথে নিয়ে তিনি রাজধানীর ধানমন্ডি'র ৩ নম্বরে আওয়ামীলীগ সভানেত্রী ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে হাজির হন । আর এখানেই পর্যায়ক্রমে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের একান্তে কথা বলেন সাংসদ নুরুল হক ও এমপি পুত্র মনিরুলের সাথে । সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোয়া ৭ টা পর্যন্ত চলে এই রুদ্ধদার সাক্ষাৎকার । ভীতরে বৈঠকে ঠিক কি হয়েছে এ বিষয়ে কেউ মুখ না খুললেও দীর্ঘ সময় একান্ত বৈঠক শেষে বিমর্ষ মুখে সাংসদ নুরুল হক ও সাংসদ পুত্র মনিরুলকে বের হতে দেখে অনুমান করা যায় কি হয়েছে বৈঠকে । আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত একাধিক নেতা গতরাতে নিউজ ৭১ এর কাছে সমস্ত ঘটনা জানিয়েছেন।

উল্লেখ্য সাধারন সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর থেকেই ওবায়দুল কাদের দলে শুদ্ধি অভিযান শুরু করেছেন। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন কেউই তার কাছে রেহাই পাচ্ছেন না । তাই তিনি সাংসদে নুরুল হকের সকল অপকর্মের কথা সংবাদমাধ্যমে জেনে স্বপ্রনোদিত হয়েই তাদের ডেকে পাঠান । শুরু থেকে সাংসদ নুরুল হক ও তার পুত্র মনিরুল ওবায়দুল কাদেরের মুখামুখি না হওয়ার জন্য জন্য কৌশলে ঢাকা ত্যাগ করেন । তার ঘনিষ্ট জনদের বলে যান পাইকগাছা গিয়ে তিনি সাংবাদিক সন্মেলন করে তার বিরুদ্ধের সকল অপপ্রচারের জবাব দিবেন । কিন্ত ততক্ষনে দৃশ্যপট পাল্টে যায় । সারাদেশের সকল সংবাদমাধ্যমেই তার অপকর্মের সিরিজ প্রতিবেদন প্রকাশ হতে থাকে । পরিস্থিতি বেগতিক দেখে নিজ নির্বাচনী এলাকায় না যেয়েই অনেকটা চুপিসার ঢাকায় ফিরে আসেন । তার উপর বাড়তে থাকে দলীয় চাপ । পরিস্থিতির চাপে অনেকটা বাধ্য হয়েই আজ চুপিসারে পুত্র মনিরুলকে সাথে নিয়ে হাজির হন পার্টির সাধারন সম্পাদকের দপ্তরে।

উল্লেখ্য আওয়ামীলীগের এই সাংসদ মোহাম্মদ নুরুল হক গত ১৪ মাস তার বাড়ীর চারপাশে সুউচ্চ পাঁচিল নির্মান করে তাদের বদ্ধ করে রাখেন । এই দীর্ঘ সময় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করে পরিবারটি । দখলের দিনই এ বিষয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয় নিউজ ৭১ অনলাইনে। পরে ধারাবাহিক ভাবে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় দেশের প্রায় সকল জাতীয় ও আন্চলিক সংবাদ পত্রসহ অনলাইন মিডিয়ায়। সোস্যাল মিডিয়ায় ওঠে আলোচনা সমালোচনার ঝড় । সারাদেশে শুরু হয় হৈচৈ। বিষয়টি দৃষ্টি গোচর হয় স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি নির্দেশনা দেন জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের।

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে নড়েচড়ে বসে প্রশাসন । শুরু হয় পুলিশি তদন্ত । বিভিন্ন দপ্তর ঘুরে তদন্ত যায় তৎকালিন খুলনার গ অন্চলের সহকারি পুলিশ সুপার আব্দুল কাদের বেগের কাছে। দীর্ঘ সময় ধরে চলে এই তদন্ত । আর বদ্ধ বাড়ীতে ধুঁকতে থাকে বৃদ্ধ আব্দুল আজিজ ও তার পরিবার পরিজন । তাদের বাচ্চাদের লেখাপড়াসহ নিয়মিত চিকিৎসা সেবা থেকে বন্চিত হয় গোটা পরিবার। কারন বাঁশের মই বেয়ে বাড়ীর জোয়ান পুরুষ লোক ও কিশোররা বের হতে পারলেও মহিলারা একদম বন্দি হয়ে যায় সাংসদের তৈরী দেয়ালের মধ্যে। প্রতি মুহুর্ত বাড়ীর লোক বাইরে বের হত না ফেরার ঝুঁকি নিয়ে।

এসময় শুধু আজিজের বাড়ীর চারপাশে উঁচু প্রাচীর তৈরী করেই থেমে থাকেন না সাংসদ নুরুল হক। এমপির প্রভাব খাটিয়ে পুলিশকে কাজে লাগিয়ে বৃদ্ধ আব্দুল আজিজ ও তাদের পরিবারের পুরুষ সদস্যদের নামে একাধিক হয়রানি মুলক মিথ্যা মামলা দিয়ে তাদের জেলেও পাঠিয়ে দেন আওয়ামীলীগের এই সাংসদ। উদ্দেশ্য ছিল পুলিশকে কাজে লাগিয়ে নির্বিঘ্নে আজিজের বসত বাড়ীর দখল নেয়া । গোটা পাইকগাছার সকল সচেতন মানুষ মনে মনে এই ঘটনাকে ঘৃনা জানিয়ে তাদের তীব্র ক্ষোভ ও প্রকাশ করলেও সাংসদের বিরুদ্ধে কেউ মুখ খোলেনি। জাগ্রত বিবেক এখানে ছিল সম্পূর্ণ বোবা হয়ে । ফলে সাংসদের আধিপত্য ও দখলবাজি দিন দিন বেড়েই চলে । এর পর পর্যায়ক্রমে দখল হয় খা'পাড়ার জনৈক রুহুল আমিনের ইটভাটা সহ অনেকের মাছের ঘের । সাংসদ নরুল হকের নির্বাচনী এলাকা পরিনত হয় লুটপাট আর দখল-পাল্টা দখলের স্বর্গরাজ্যে।

Comments

baten

2017-03-02 04:21:24


নুরুল হক কে সকল কয্যক্রম থেকে অবোহতি দেয়া উচিত।

নিচের ঘরে আপনার মতামত দিন