News71.com
 Bangladesh
 01 Mar 17, 07:18 PM
 210           
 0
 01 Mar 17, 07:18 PM

আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের স্মরণে সাতক্ষীরা জেলা পুলিশের মেমোরিয়াল 'ডে' পালন ।।

আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের স্মরণে সাতক্ষীরা জেলা পুলিশের মেমোরিয়াল 'ডে' পালন ।।

নিউজ ডেস্কঃ কর্তব্য পালনকালে আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের স্মরণে সাতক্ষীরা জেলায় পুলিশ মেমোরিয়াল 'ডে' পালিত হয়েছে। আজ বুধবার সকালে পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে পুলিশ মেমোরিয়াল ‘ডে’ এর কর্মসূচী শুরু হয়। অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আলতাফ হোসেন, পিপিএম। এ সময় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরা সার্কেল মেরিনা পারভীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার তালা সার্কেল, সাতক্ষীরা মোঃ আতিকুল হক উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে পুলিশ সদস্য জিএম ওমর ফারুকের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। জিএম ওমর ফারুকের পরিবারের পক্ষে তার বাবা আহম্মদ আলী গাজী, মাতা মোছাঃ মর্জিনা বেগম, সহোদর জি. এম আলী আকবর ও নিহতের একমাত্র কন্যা জান্নাতুল ফেরদৌস সন্মাননা ও পুরস্কার গ্রহণ করেন। উল্লেখ্য, পুলিশ সদস্য জিএম ওমর ফারুক গত ০৩/০৩/২০১৩ খ্রিঃ তারিখ ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানায় কর্মরত থাকাকালে জামাত-শিবিরের নৃশংস হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে। পুলিশ হেডকোয়ার্টার্সের নিদের্শনা মোতাবেক কর্তব্য পালনকালে আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের স্মরণে এবছর ১ই মার্চ সারা দেশে পুলিশ মেমোরিয়াল ‘ডে’ পালিত হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন