News71.com
 Bangladesh
 01 Mar 17, 06:53 PM
 259           
 0
 01 Mar 17, 06:53 PM

খুলনায় বিদ্যুৎ কেন্দ্র ২২৫ মেগাওয়াটে উন্নীত কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।। 

খুলনায় বিদ্যুৎ কেন্দ্র ২২৫ মেগাওয়াটে উন্নীত কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।। 

নিউজ ডেস্কঃ খুলনার খালিসপুরের গোয়ালপাড়ায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে ২২৫ মেগাওয়াটে উন্নীত করা হয়েছে। আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্সে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন এসএম মোস্তফা রশিদী সুজা এমপি, পঞ্চানন বিশ্বাস, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফারুক হোসেইন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন-অর-রশিদ, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।

২০১২ সালে ১১ একর জমির ওপর নির্মিত ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহযোগী প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট জোন পাওয়ার জেনারেশন বিদ্যুৎ কম্পানী লি. বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করছে। কোম্পানীটির প্রকৌশলী খোরশেদ আলম বলেন, ৫০৩ কোটি ৭৫ লাখ টাকায় ২০১৪ সালে এর উন্নীতকরণের কাজ শুরু হয়।

সরকার ও এডিবি যৌথ অর্থায়নে সম্পন্ন এই প্রকল্পে ২০১৬ সালের ২৫ জুন থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন