
নিউজ ডেস্কঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীই দলের প্রাণ। যারা দলের কাজ করেন দল তাদের কখনো ভুলবে না, মূল্যায়ন করবেই। প্রত্যেকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বগুড়ায় বিএনপি নেতা মোজামের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি কোনো কিছুতেই পূরণ হবে না। তিনি আজ বুধবার জাতীয়তাবাদী কৃষকদল বগুড়া জেলা শাখার সভাপতি মরহুম মোজাম্মেল হক মোজাম স্মরণে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি, বিএনপি নেতা ফজলুল বারী বেলাল, আব্দুর রহমান, মহিলাদলের লাভলী রহমান, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, আব্দুল ওয়াদুদ, কৃষকদলের এস এম রফিকুল ইসলাম, ড্যাবের ডাক্তার আজফারুল হাবিব রোজ, প্রকৌশলী হেলাল উদ্দিন, আলীমুর রাজি তরুন, শ্রমিকদলের মোশারফ হোসেন স্বপন, সুজা উদ্দৌলা সন্জু, আবুল বাশার, মিজানুর রহমান মিজান, রোস্তম আলী, যুবদলের মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের মাহবুব হাসান লেমন, ছাত্রদলের শফিকুল ইসলাম শফিক প্রমুখ। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।