News71.com
 Bangladesh
 01 Mar 17, 06:12 PM
 193           
 0
 01 Mar 17, 06:12 PM

ঝিনাইদহে জেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাশেমসহ গ্রেফতার ৪ ।। 

ঝিনাইদহে জেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাশেমসহ গ্রেফতার ৪ ।। 

 

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ জেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাশেম ও সদর থানা আমির মতিয়ার রহমানসহ ৪ জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা সৃষ্টি অভিযোগের মামলায় তাদেরকে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকা থেকে আজ বুধবার  দুপুর সাড়ে ১২ টার দিকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। 

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি)র ওসি মোঃ দাউদ হোসেন জানান. গোপন সূত্রে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাশেম, সদর থানা জামায়াতের আমির মতিয়ার রহমান এবং জামায়াত নেতা আক্তারুজ্জামান ও আশরাফুল হককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগের একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন