
নিউজ ডেস্কঃ যশোরের শার্শা সীমান্ত থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার বেলা ১১টার দিকে শার্শা উপজেলার নাভরণ মহিলা কলেজের সামনে থেকে দু’জনকে আটক করা হয় । আটকরা হলেন- যশোরের কোতোয়ালি থানার আলমনগর পূর্বপাড়ার বাবর আলীর ছেলে মনির হোসেন তৌহিদ (২৩) ও একই থানার ঘোষপাড়া শংকরপুর এলাকার বাবু শেখের ছেলে রানা শেখ (৩৪)। শার্শা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন জানান, নাভরণ মহিলা কলেজের সামনে মাদক কেনাবেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালিয়ে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় ।