News71.com
 Bangladesh
 01 Mar 17, 05:44 PM
 227           
 0
 01 Mar 17, 05:44 PM

পরিবহন শ্রমিকদের ধর্মঘটকে অবৈধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ।।

পরিবহন শ্রমিকদের ধর্মঘটকে অবৈধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ।।

নিউজ ডেস্কঃ পরিবহন শ্রমিকদের ধর্মঘটকে অবৈধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, কোনও ঘোষণা ছাড়াই পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। যার কারণে সারাদেশের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। যা কখনও কাম্য হতে পারে না। এভাবে ধর্মঘট ডাকা সম্পূর্ণ অবৈধ। আজ বুধবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অঘোষিত ধর্মঘটের নামে পুলিশ বক্স ও পুলিশের গাড়ি পোড়ানোর মতো ঘটনা চলতে দেওয়া যায় না। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে। তাছাড়া আলোচনার মাধ্যমে কর্মবিরতির সমাধান না হলে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের পুলিশ স্টাফ কলেজ ক্যাম্পাসে স্থাপিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর ২০১৬ সালের বিভিন্ন সময়ে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে সম্মাননা স্মারক হস্তান্তর করেন। অনুষ্ঠানে আইজিপি এ কে এম শহীদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন