News71.com
 Bangladesh
 01 Mar 17, 12:44 PM
 313           
 0
 01 Mar 17, 12:44 PM

মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১আহত ৩ ।।

মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১আহত ৩ ।।

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত সোয়া একটার দিকে উপজেলাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের সমষপুর এলাকায় দুইটি পিকাপ-ভ্যানের ‍মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত জামাল হাওলাদার (৫৫) পিরোজপুর জেলার কালীপাড়া গ্রামের বাসিন্দা। হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,পিকাপ দুইটি পুলিশ হেফাজতে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন