News71.com
 Bangladesh
 01 Mar 17, 09:53 AM
 333           
 0
 01 Mar 17, 09:53 AM

ঢাকায় আসছেন এশিয়াবিষয়ক ব্রিটিশ মন্ত্রী অলোক শর্মা।।

ঢাকায় আসছেন এশিয়াবিষয়ক ব্রিটিশ মন্ত্রী অলোক শর্মা।।

 

নিউজ ডেস্কঃ ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী অলোক শর্মা ঢাকা সফরে আসছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ব্রিটিশ মন্ত্রীর চলতি মার্চ মাসের প্রথম সপ্তাহেই ঢাকায় আসার কথা রয়েছে। এ নিয়ে কাজ চলছে। সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী তিনি আজ বুধবার ঢাকায় এসে পৌঁছাতে পারেন। আগামীকাল বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার কর্মসূচি শেষে তাঁর ঢাকা ছাড়ার কথা। জানা গেছে, সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে অলোক শর্মা দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে।

উল্লেখ্য, অলোক শর্মা ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ রাজনীতিক। গত বছরের ১১ জুলাই তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের মন্ত্রিসভায় পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন