News71.com
 Bangladesh
 28 Feb 17, 10:27 PM
 289           
 0
 28 Feb 17, 10:27 PM

রাজশাহীতে জঙ্গি বিরোধী অভিযানে গিয়ে ২ পুলিশ সদস্য ছুরিকাহত ।।   

রাজশাহীতে জঙ্গি বিরোধী অভিযানে গিয়ে ২ পুলিশ সদস্য ছুরিকাহত ।।    

 

নিউজ ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানকালে পুলিশের দুই সদস্যকে ছুরিকাহত করেছে জঙ্গিরা। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বুজরুক রাজারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবদুস সালাম ও ইসমাইল হোসেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিফজুর আলম মুন্সি জানান, জেএমবির সক্রিয় সদস্য বুজরুক রাজারামপুর এলাকার আতাউর রহমানের ছেলে আমিজুলকে গ্রেফতারে সাদা পোশাকে অভিযান চালায় বগুড়ার গোয়েন্দা পুলিশ। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে আমিজুল তার কাছে থাকা ছুরি দিয়ে প্রথমে কনস্টেবল আবদুল সালামকে এলোপাথারি ছুরিকাঘাত করে। তাকে রক্ষা করতে গেলে কনস্টেবল ইসমাইলকেও ছুরিকাঘাত করা হয়। এরপর সে পালিয়ে যায়। খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুইয়া জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন