News71.com
 Bangladesh
 28 Feb 17, 09:32 PM
 292           
 0
 28 Feb 17, 09:32 PM

ঝালকাঠি পৌর মেয়রকে লক্ষ্য করে তারই মদ্যপ ছেলের গুলি ।। পুলিশের হাতে আটক ছেলে লিটন, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার........

ঝালকাঠি পৌর মেয়রকে লক্ষ্য করে তারই মদ্যপ ছেলের গুলি ।। পুলিশের হাতে আটক ছেলে লিটন, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার........

 

নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার সন্ধ্যায় ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের বড় ছেলে আমিনুল ইসলাম ওরফে লিটন তালুকদার তার বাসায় বসে মদ্যপ অবস্থায় তার পিতাকে লাঞ্চিত করে। এসময় লিটন ১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনায় হতবিহ্বল মেয়র তাৎক্ষণিক ঝালকাঠি সদর থানার ওসি মাহে আলমকে জানালে তিনি লিটন তালুকদারকে আটক করে থানায় নিয়ে যান। এরপর আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে সহকারী পুলিশ সুপার এমএম মাহমুদ হাসানের নেতৃত্বে লিটনের বাসায় অভিযান চালানো হয়। অভিযান শেষে ঝালকাঠি পুলিশ সুপার জোবায়েদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, অভিযানে লিটনের বাসা থেকে একটি অবৈধ পিস্তল, ১৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এঘটনায় আমিনুল ইসলাম লিটন তালুকদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। এ ব্যাপারে ঝালকাঠি পৌর মেয়র বলেন, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন