
নিউজ ডেস্কঃ গ্যাসের মূল্য বৃদ্ধিতে স্থগিতাদেশ দেওয়ায় আদালতকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গ্যাসের মূল বাড়ানোর কোনো কারণ নেই। দ্বিতীয় দফা গ্যাসের দাম বৃদ্ধি স্থগিতে আদালতকে ধন্যবাদ জানাচ্ছি। তবে প্রথম দফা বৃদ্ধিতে জনগণের পকেট থেকে টাকা দিতে হবে’ ।
আজ মঙ্গলবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ আলোচনা সভায় আয়োজন করে। জাসাসের সভাপতি ড. মামুন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান, বিএনপি নেতা ইমরান সালেহ প্রিন্স প্রমুখ ।