
নিউজ ডেস্কঃ সারাদেশে হঠাৎ করে পরিবহণ ধর্মঘট শুরু হওয়ায় বেনাপোলের পর এবার দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরের পানামা ইয়ার্ডের ভেতরে ভারত থেকে আমদানিকৃত পণ্য ভর্তি ৫ শতাধিক ভারতীয় ট্রাক ও কিছু বাংলাদেশি পণ্যভর্তি ট্রাক আটক পড়েছে। পানামা ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থলবন্দর খোলা থাকায় ভারত থেকে পণ্য আমদানি অব্যাহত রয়েছে। কিন্তু বাংলা ট্রাকের অভাবে দেশের অভ্যন্তরের এসব আমদানিকৃত পণ্য যেতে পারছে। একই সঙ্গে ট্রাক সমস্যায় ভারতীয় পণ্য আনলোডেও সমস্যা হচ্ছে ।
পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন অফিসার মঈনুল ইসলাম জানান, ইয়ার্ডের ভেতরে ভারত থেকে আমদানিকৃত পণ্যভর্তি ট্রাকগুলিতে রয়েছে ফল, পিঁয়াজ, ছাই ও পাথরসহ বিভিন্ন ধরনের পণ্য।এদিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে আজ মঙ্গলবার সকাল থেকে ২-১ টি ট্রাক চলতে দেখা গেলেও অধিকাংশ সময়ই ট্রাক চলাচল করতে দেখা যায়নি। সোনামসজিদ ট্রাক পার্কিং কেন্দ্রে দাঁড়িয়ে আছে রেকর্ড সংখ্যক ট্রাক। এদিকে ঐ ট্রাক টার্মিনালে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে ওসি রমজান আলী জানান ।