News71.com
 Bangladesh
 28 Feb 17, 08:49 PM
 280           
 0
 28 Feb 17, 08:49 PM

মেহেরপুরে হেরোইনসহ কাবির হোসেন আটক।।

মেহেরপুরে হেরোইনসহ কাবির হোসেন আটক।।

 

নিউজ ডেস্কঃ মেহেরপুর সদর উপজেলার কুতুবপুরে ৫ গ্রাম হেরোইনসহ কাবির হোসেন নামে এক ব্যাক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এস আই) আবু সায়েমের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। আটক কাবির হোসেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের হাজিবার রহমানের ছেলে। 

এস আই আবু সায়েম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুতুবপুর ব্রীজের নিকট অভিযান চালিয়ে কাবির হোসেনকে আটক করা হয়। এসময় তার দেহে তল্লাশি চালিয়ে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন