News71.com
 Bangladesh
 28 Feb 17, 07:43 PM
 215           
 0
 28 Feb 17, 07:43 PM

পর্যটন' দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাবমূর্তি বৃদ্ধিতে কাজ করছে' ।। পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন

পর্যটন' দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাবমূর্তি বৃদ্ধিতে কাজ করছে' ।। পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন

 

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, 'পর্যটন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি বিশ্বে সৌহার্দ সম্প্রীতি সৃষ্টিতে সেতুবন্ধ হিসেবে কাজ করছে।' 'সরকার পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে' উল্লেখ করে তিনি বলেন, 'এরই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মতো পর্যটকবাহী আন্তর্জাতিক অত্যাধুনিক সিলভার ক্রুজশীপ 'সিলভার ডিসকভারার' এর বাংলাদেশে কার্যক্রম শুরু হয়েছে। রিভার ক্রুজ চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্প আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আজ মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, বিটিবির সিইও ড. নাসির উদ্দিন প্রমুখ। মন্ত্রী বলেন, "আন্তর্জাতিক ওশান ক্রুজের সঙ্গে বাংলাদেশকে সম্পৃক্ত করার উদ্যোগের অংশ হিসেবে দেশের খ্যাতনামা ট্যুর অপারেটর জার্নি প্লাসের উদ্যোগে ক্রুজশীপ 'সিলভার ডিসকভারার' বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন