
নিউজ ডেস্কঃ ভারতের রাষ্ট্রপতি প্রণব মূখার্জিকে নিজের লেখা বই উপহার দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবদুল্লাহ। সম্প্রতি ভারত সফরকালে দেশটির রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে যোগ দিয়ে তিনি নিজের লেখা ৭টি বই তাঁর হাতে তুলে দেন। অধ্যাপক এবিএম আবদুল্লাহ জানান, ভারতের রাষ্ট্রপতি প্রণব মূখার্জি স্বাস্থ্যবিষয়ক বাংলা বই দেখে খুব খুশি হয়েছেন এবং তাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। রাষ্ট্রপতির ভবনে সাক্ষাত্কালে তাঁরা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। বিএসএমএমইউর আসন্ন সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পক্ষে অতিথি হিসেবে তাঁকে আসার মৌখিক আমন্ত্রণ জানালে প্রণব মূখার্জি তা সাদরে গ্রহন করেন এবং বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য, বাংলাদেশের জামাই হিসেবে পরিচিত ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মূখার্জি। তাঁর স্ত্রী বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা ছিলেন।