News71.com
 Bangladesh
 28 Feb 17, 06:30 PM
 228           
 0
 28 Feb 17, 06:30 PM

ভোলায় সংখ্যালঘুদের জমি দখল করায় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন গ্রেপ্তার।। 

ভোলায় সংখ্যালঘুদের জমি দখল করায় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন গ্রেপ্তার।। 

নিউজ ডেস্কঃ ভোলার মনপুরায় আলাউদ্দিন নামের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আলাউদ্দিন মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আজ মঙ্গলবার দুপুরে ভোলা শহরের স্টেডিয়াম সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে ভোলার আদালতে পাঠানো হয়।

পুলিশ সুপার মো. মোকতার হোসেন জানান, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের বিরুদ্ধে মেঘনায় জলদস্যুতা, সংখ্যালঘুদের জমি দখল ও পুলিশ এসল্টসহ বহু অভিযোগ রয়েছে। গতকাল সোমবার ঢাকা ক্রাইম রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনের বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ করেন মনপুরা উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। সম্মেলনে লিখিত বক্তব্য দেন মনপুরা উপজেলা হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক শ্রী ভবেশ মজুমদার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন