News71.com
 Bangladesh
 28 Feb 17, 06:29 PM
 220           
 0
 28 Feb 17, 06:29 PM

ফরিদপুরে জুট মিলে আগুন, ক্ষতি ২০ কোটি টাকা ।।

ফরিদপুরে জুট মিলে আগুন, ক্ষতি ২০ কোটি টাকা ।।

নিউজ ডেস্কঃ ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ-এ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ২০কোটি টাকার ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে মিলের উত্তর দিকের ইউনিটে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পুরো ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই ইউনিটের সব কিছুই ভস্মীভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ব্যাপারে মিল কর্তৃপক্ষ এলাকার বাইরে থাকায় কারও বক্তব্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফরিদপুরের সহকারী পরিচালক এ বি এম মমতাজ উদ্দিন বলেন, পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। যার ফলে ক্ষতির পরিমাণটাও বেড়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন