News71.com
 Bangladesh
 28 Feb 17, 06:28 PM
 234           
 0
 28 Feb 17, 06:28 PM

ভবিষ্যতে পুলিশে আরও জনবল বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে ।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন   

ভবিষ্যতে পুলিশে আরও জনবল বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে ।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন   

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট না থাকায় ভবিষ্যতে আরও জনবল বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার পুলিশ বাহিনীতে ৫০ হাজার পদ সৃজনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এরই অংশ হিসেবে সকল জেলার সাংগঠনিক কাঠামোতে থানা, তদন্ত কেন্দ্র ও ফাঁড়িসহ বিভিন্ন পদবীর ৪১ হাজার ৪২২টি নতুন পদ সৃজন করা হয়েছে। অবশিষ্ট পদ সৃজনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী পুলিশের সকল পর্যায়ে কর্মকর্তা-কর্মচারিদের ২০১৫ সালের ১ই জুলাই থেকে বেতন এবং ২০১৬ সালের ১ই জুলাই থেকে ভাতাদি বৃদ্ধি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন