News71.com
 Bangladesh
 28 Feb 17, 06:02 PM
 220           
 0
 28 Feb 17, 06:02 PM

বিএসএফের বিরুদ্ধে নওগাঁর নিতপুর সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ..

বিএসএফের বিরুদ্ধে নওগাঁর নিতপুর সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ..

 

নিউজ ডেস্কঃ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে আবুল কালাম (৩০) ও রাকিব হোসেন (৩২) নামে ২ বাংলাদেশী রাখালকে ধরে নিয়ে গেছে

বলে অভিযোগ পাওয়া গেছে । এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুরের দিকে সীমান্তে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। আটককৃত আবুল কালাম উপজেলার কালাই গ্রামের শহিদুর রহমান ও রাকিব হোসেন বটতলি গ্রামের মৃত ভোলার ছেলে।

বিএসএফের বরাত দিয়ে নওগাঁ-১৪ বিজিবির কমান্ডিং অফিসার মোহাম্মদ আলী রেজা জানায়, ভোর রাতের দিকে ওই দুইজন রাখাল গরু আনতে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে যায়। এ সময় বিএসএফের একটি স্পেশাল টিম তাদের ধরে ভারতের স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আজ মঙ্গলবার দুপুরের দিকে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আইনে মামলা হয়েছে বলেও জানায় বিজিবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন