News71.com
 Bangladesh
 28 Feb 17, 05:59 PM
 232           
 0
 28 Feb 17, 05:59 PM

শরীয়তপুরের পালং বাজার থেকে পরিবহনের সময় ৩০ মণ জাটকা উদ্ধার ।।

শরীয়তপুরের পালং বাজার থেকে পরিবহনের সময় ৩০ মণ জাটকা উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ পরিবহনের সময় শরীয়তপুরের পালং বাজার উত্তরমাথা থেকে ৩০ মণ জাটকা আটক করেছে পালং থানা পুলিশ। এসময় জাটকা পরিবহনের সাথে জড়িত থাকার অপরাধে ২ জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আটকৃতদের মধ্যে একজন শিশু হওয়ায় তাকে মুক্ত করে দেয় ভ্রাম্যমাণ আদালত। অপর আটক সবুজ মাদবর (২৩) কে ১বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গবার ভোর ৫টার দিকে জেলা সদরের পালং উত্তর বাজার দিয়ে জাজিরা যাওয়ার পথে জাটকাসহ একটি ট্রাক আটক করে পালং থানা পুলিশ। আটককৃত জাটকা বরিশাল থেকে গোসাইরহাট হয়ে জেলা সদর, জাজিরা ও ভোজেশর বাজার সহ বিভিন্ন বাজারে যাচ্ছিল বলে ধারণা করছে পুলিশ। আটককৃত জাটকা পুলিশ সহ স্থানীয় বিভিন্ন এতিমখান ও গরীব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন