News71.com
 Bangladesh
 28 Feb 17, 02:55 PM
 239           
 0
 28 Feb 17, 02:55 PM

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া থেকে অস্ত্র ও গুলিসহ জামশেদ নামের এক ব্যক্তি আটক।।

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া থেকে অস্ত্র ও গুলিসহ জামশেদ নামের এক ব্যক্তি আটক।।

 

নিউজ ডেস্কঃ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালি বাজারে অভিযান চালিয়ে জামশেদ হোসেন হৃদয় (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক জামশেদের দেওয়া তথ্য মতে পুলিশ অভিযান চালিয়ে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। আজ মঙ্গলবার ভোর রাতে সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটককৃত জামশেদ হোসেন হৃদয় উপজেলার জাহাজমারা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, রাতে ওছখালি বাজারে অভিযান চালিয়ে জামশেদ হোসেন হৃদয়কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকার একটি পরিত্যাক্ত স্থান থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, আটককৃত হৃদয় চট্টগ্রামে থাকে। গত কয়েকদিন আগে হৃদয়সহ ৩ জন হাতিয়ায় আসে। আটককৃত হৃদয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন