News71.com
 Bangladesh
 28 Feb 17, 01:27 PM
 234           
 0
 28 Feb 17, 01:27 PM

রাজধানীতে অপহরণকারী চক্রের ৯ জন আটক, অপহৃতকে উদ্ধার।। 

রাজধানীতে অপহরণকারী চক্রের ৯ জন আটক, অপহৃতকে উদ্ধার।। 

 

নিউজ ডেস্কঃ রাজধানীর দক্ষিণ আগারগাঁও থেকে অস্ত্রসহ ‘অপহরণকারী চক্রের’ নয়জনকে আটক করেছে বলে জানিয়েছে র্যােব। অপহৃত ইমন নামের এক তরুণকেও উদ্ধার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল মাবুদের ভাষ্য, শ্যামলী বাসস্ট্যান্ডের সামনে থেকে গতকাল গতকাল সোমবার সকালে ইমনকে (২০) অপহরণ করা হয়। তাঁকে আগারগাঁও এলাকার একটি বস্তিতে নিয়ে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

ইমনের পরিবার র্যালবের সঙ্গে যোগাযোগ করে। কল্যাণপুরের খালপাড়ে মুক্তিপণের টাকা নিতে আসা সোহাগ নামের অপহরণকারী চক্রের এক সদস্যকে পুলিশ আটক করে। র্যাব বলছে, সোহাগ অপহরণকারী চক্রের ‘মূল হোতা’। এরপর গতকাল রাতে সোহাগের বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আরও আটজনকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন