News71.com
 Bangladesh
 28 Feb 17, 01:25 PM
 215           
 0
 28 Feb 17, 01:25 PM

সাতক্ষীরার ঘোনায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক মুক্তিযোদ্ধা নিহত, আটক ৪ ।।

সাতক্ষীরার ঘোনায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক মুক্তিযোদ্ধা নিহত, আটক ৪ ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার ঘোনায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সদর উপজেলার ঘোনা গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার রাতে সদর উপজেলার ঘোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোমিনুল ইসলাম, তার ভাই ওয়াদুদ, মুন্না হোসেন ও রনিসহ ৪ জনকে আটক করা হয়েছে । নিহত মুক্তিযোদ্ধার ছেলে আক্তারুল ইসলাম জানান, তার বাবার ঘোনা বাজারের শ্রীরডাঙ্গি মোড়ে একটি রড সিমেন্টের দোকান রয়েছে। স্থানীয় মোমিনুল তার বাবার দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল বাকি নেন। বাকি টাকা আদায়ে তার বাবা প্রতিবেশী ক্রেতা মোমিনুলকে তাগাদা দেন। এ সময় তাদের মধ্যে বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে মোমিনুল ক্ষিপ্ত হয়ে তার বুকে কয়েকটি কিল ঘুষি মারেন। এতে আবুল কালাম আজাদ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে আক্তারুল ইসলাম বাদী হয়ে ৭ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তানকে পিটিয়ে এভাবে মেরে ফেলবে এটা মেনে নেয়া যাবে না। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন