
নিউজ ডেস্কঃ গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা আজ মঙ্গলবার (ফেব্রুয়ারি ২৭) অর্ধদিবস হরতাল সমর্থনে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল করছে বাম দলগুলো। রাজধানীর পুরানা পল্টন এলাকায় আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি, বাংলাদেশ সমাজতাস্ত্রিক দল (বাসদ), সমাজতান্ত্রিক ফন্টসহ অন্যান্য বাম দলগুলো বিচ্ছিন্নভাবে হরতালের সমর্থনে মিছিল বের করে। এবং রাস্তায় ইট ফেলে পিকেটিং করে। মিছিলগুলো পল্টন মোড় হয়ে গুলিস্তান, দৈনিকবাংলা মোড়, প্রেসক্লাব, বিজয়নগর মোড়ে ঘুরে ফের পল্টন মোড়ে গিয়ে শেষ হয় ।