News71.com
 Bangladesh
 28 Feb 17, 12:51 AM
 285           
 0
 28 Feb 17, 12:51 AM

গত অর্থবছরে শুধুমাত্র পাটজাত পণ্যের রফতানি আয় ৭২৯৪ কোটি টাকা ।। সংসদে বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক

গত অর্থবছরে শুধুমাত্র পাটজাত পণ্যের রফতানি আয় ৭২৯৪ কোটি টাকা ।। সংসদে বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক

নিউজ ডেস্কঃ বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ১৯ দশমিক ৬২ লাখ বেল পাট ও পাটজাত পণ্য রফতানি করে ৭ হাজার ২৯৪ কোটি ৪০ লাখ টাকা আয় করেছে, যা গত অর্থবছরের চেয়ে ৮৭৫ কোটি ৫০ লাখ টাকা বেশি। আজ সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন । মন্ত্রী বলেন, দেশে গত মৌসুমে পাট উৎপাদনের পরিমাণ ছিল ৮২ দশমিক ৪৬ লাখ বেল। ওই সময়ে পাট ও পাটজাত পণ্য রফতানি হয়েছে ১৯ দশমিক ৬২ লাখ বেল। গত অর্থবছরে ১১ দশমিক ৩৭ লাখ বেল পাট রফতানি করে আয় হয়েছে ১ হাজার ৫৪ কোটি ৪০ লাখ টাকা।

তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরে ১৮ দশমিক ১৯ লাখ বেল পাট ও পাটজাত পণ্য রফতানি করে দেশ ৬ হাজার ৪১৮ কোটি ৯০ লাখ টাকা আয় করেছে। বাংলাদেশ মোট ১০ দশমিক ১ লাখ বেল পাট রফতানি করে আয় করেছে ৮১৬ কোটি ৭৪ লাখ টাকা, যেখানে পাট ও পাটজাত পণ্য রফতানি আয় ছিল ৫ হাজার ৬০২ কোটি ১৬ লাখ টাকা । সরকারি দলের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলীর অপর এক প্রশ্নের জবাবে পাটমন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত পাট ভারত, পাকিস্তান, নেপাল, চীন, রাশিয়া, ইউকে, আইভরিকোস্ট, ভিয়েতনাম, জিবুতি, ফিলিপাইন, ব্রাজিল, আলসালভেদর এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করা হয়। এছাড়া পাটজাত্য পণ্য বর্তমানে ১১৮টি দেশে রফতানি করা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন