News71.com
 Bangladesh
 28 Feb 17, 12:48 AM
 239           
 0
 28 Feb 17, 12:48 AM

আখাউড়ায় মোটরসাইকেল চাপায় ১ বৃদ্ধ নিহত।।

আখাউড়ায় মোটরসাইকেল চাপায় ১ বৃদ্ধ নিহত।।

 

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেলের চাপায় ইধন খাঁ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আখাউড়া পৌর এলাকার দূর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ দূর্গাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার জানান, সন্ধ্যায় দূর্গাপুর এলাকায় একটি মোটরসাইকেল পথচারী ইধন খাঁকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটিকে আটক করেছে। তবে এর আগেই চালক পালিয়ে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন