News71.com
 Bangladesh
 27 Feb 17, 11:38 PM
 214           
 0
 27 Feb 17, 11:38 PM

নওগাঁয় পুলিশের মাদকবিরোধী প্রচারপত্র বিতরণ ।।

নওগাঁয় পুলিশের মাদকবিরোধী প্রচারপত্র বিতরণ ।।

 

নিউজ ডেস্কঃ ‘মাদক কারো বন্ধু নয়, আসুন মাদক প্রতিরোধ করি’ স্লোগানে নওগাঁয় মাদকবিরোধী প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেছে পুলিশ। আজ সোমবার নওগাঁ শহরের ঢাকা বাস টারমিনাল এলাকা এবং মুক্তির মোড় এলাকায় এসব প্রচারপত্র বিতরণ করা হয়। নওগাঁর পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নিয়ে পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। জেলায় প্রায় ১০ হাজার প্রচারপত্র বিতরণ করা হবে বলে জানা গেছে ।

পুলিশ কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নে পুলিশের প্রত্যেক সদস্য অঙ্গীকারবদ্ধ। ওই পদক্ষেপের অংশ হিসেবে এই প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, লিমন রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার আশিকুর রহমান খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম, পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম, আদালত পরিদর্শক ফিরোজ কবির প্রমুখ উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন