News71.com
 Bangladesh
 27 Feb 17, 11:19 PM
 197           
 0
 27 Feb 17, 11:19 PM

বহুতল বিশিষ্ট বিজিএমইএ'র অবৈধ ভবন ভাঙ্গার বিষয়ে রিভিউ পিটিশনের শুনানি ২ মার্চ।।

বহুতল বিশিষ্ট বিজিএমইএ'র অবৈধ ভবন ভাঙ্গার বিষয়ে রিভিউ পিটিশনের শুনানি ২ মার্চ।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) বহুতল অবৈধ ভবন ভাঙ্গার আপিল বিভাগের রায় পুনঃবির্বেচনা চেয়ে দায়েরকৃত রিভিউ পিটিশন শুনানির জন্য ২ মার্চ দিন ধার্য করা হয়েছে।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ সোমবার এই দিন ধার্য করে আদেশ দেন।গত বছরের ৮ ডিসেম্বর রিভিউ পিটিশন দায়ের করে বিজিএমইএ। পিটিশনে আপিল বিভাগের রায় স্থগিত করে বহুতল ভবনটি ভেঙ্গে ফেলার জন্য তিন বছরের সময় চাওয়া হয়। গত বছরের ৮ নভেম্বর বিজিএমইএ ভবন ভাঙ্গার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। ওই রায়ে বলা হয়, অবিলম্বে ভাঙ্গতেই হবে এই বহুতল অবৈধ ভবন। ভবন ভাঙ্গার যাবতীয় খরচ বিজিএমইএকেই বহন করতে হবে।

বিজিএমইএ না ভাঙ্গলে রায়ের কপি পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজউককে ভবনটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেয় আপিল বিভাগ। এ জন্য যে অর্থ প্রয়োজন তা বিজিএমইএর কাছ থেকে নিতে বলা হয়েছে। বিজিএমইএর লিভ টু আপিল খারিজের পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশ দেয় আপিল বিভাগ। হাইকোর্ট ২০১১ সালের ৩ এপ্রিল ভূমির মালিকানা স্বত্ব না থাকা এবং ইমারত নির্মাণ বিধিমালা ও জলাধার আইন ভঙ্গ করায় বিজিএমইএ ভবন নির্মাণ অবৈধ ঘোষণা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন