News71.com
 Bangladesh
 27 Feb 17, 09:47 PM
 212           
 0
 27 Feb 17, 09:47 PM

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৫ ।।

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৫ ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়া থানা থেকে ৩ জন, তালা থানা ১০ জন, কালিগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা ৪ জন, আশাশুনি থানা ২ জন, দেবহাটা থানা ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ১ জনকে আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন