News71.com
 Bangladesh
 27 Feb 17, 09:34 PM
 202           
 0
 27 Feb 17, 09:34 PM

পলিথিন বাজারজাতকারীদের উপর আগামী বাজেটে ১% ইকোটেক্স আরোপ করতে হবে ।।

পলিথিন বাজারজাতকারীদের উপর আগামী বাজেটে ১% ইকোটেক্স আরোপ করতে হবে ।।

 

নিউজ ডেস্কঃ যারা পলিথিনের মোড়ক ব্যবহার করে পন্য বাজারজাত করে তাঁদের উপর আগামী বাজেটে ১% ইকোটেক্স আরোপ করতে হবে। ১০ম জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির৩১ তম বৈঠকে আজ সোমবার বিকেলে এই সিদ্ধান্ত সুপারিশ করা হয়। সংসদ ভবনের ১ নং স্থায়ী কমিটি কক্ষে ডঃ হাছান মাহমুদ,এমপি র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো ছিলেন  পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাংসদ মোঃইয়াসিন আলী, নবী নেওয়াজ, গোলাম রব্বানীসহ উর্ধ্বতন কর্মকর্তারা ।

সভায় অবৈধ পলিথিন নির্মুলে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ব্যাপক অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে মর্মে সভাকে অবগত করলেও অবৈধ পলিথিন বাজারে সয়লাব হওয়ায় কমিটি উদ্বেগ প্রকাশ করা হয়। অবৈধ পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহারকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে কমিটি সিদ্ধান্ত আকারে সুপারিশ করে। অবৈধ পলিথিন নির্মুলে জেলা  ও উপজেলা পর্যায়ের সকল পরিবেশ কমিটিকে কার্যকর করে একযোগে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের বরাদ্দ খুবই কম হওয়ায় বাংলাদেশের জলবায়ুর ঝুঁকি বিবেচনায় আগামী অর্থ বছরের বাজেটে এর বরাদ্দ বাড়ানোর জন্য কমিটি সুপারিশ করে বিগত ৩ টি সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় অধিকাংশ সিদ্ধান্ত ও সুপারিশসমুহ বাস্তবায়িত হওয়ায় পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন