News71.com
 Bangladesh
 27 Feb 17, 09:20 PM
 231           
 0
 27 Feb 17, 09:20 PM

প্রখ্যাত পার্লামেন্টেরিয়ান প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন আমাদের শিক্ষক ।। জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ

প্রখ্যাত পার্লামেন্টেরিয়ান প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন আমাদের শিক্ষক ।। জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রখ্যাত পার্লামেন্টেরিয়ান প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত সংসদীয় রীতি-নীতি শেখার জন্য আমাদের শিক্ষকের মতো ছিলেন। তিনি বলেন, ‘সংসদীয় রীতি-নীতি শেখার ক্ষেত্রে তিনি ছিলেন আমাদের শিক্ষক। বাজেট অধিবেশনে ও পয়েন্ট অব অর্ডারে কিভাবে বক্তৃতা দিতে হয়, সংসদে কিভাবে প্রশ্ন করতে হয় এবং স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে হয় তা তিনি শেখাতেন ।’

সৈয়দ আশরাফ আরো বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নবীন সংসদ সদস্যদের সংসদীয় রীতি-নীতি শেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তকে অনুরোধ করেছিলেন। সৈয়দ আশরাফুল ইসলাম আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির উদ্যোগে আয়োজিত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণ সভায় এ কথা বলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন