News71.com
 Bangladesh
 27 Feb 17, 06:37 PM
 309           
 0
 27 Feb 17, 06:37 PM

ইউরোপীয় ইউনিয়ন অ্যাম্বাসেডরের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ।।

ইউরোপীয় ইউনিয়ন অ্যাম্বাসেডরের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ।।

নিউজ ডেস্কঃ কূটনৈতিকদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এবার ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর পিয়েরে মায়াদুনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার বিকেল সোয়া ৫টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয় ।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ড. মঈন খান এবং উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত রয়েছেন। এর আগে গত সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছিলেন খালেদা জিয়া। বৈঠকে নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন