News71.com
 Bangladesh
 27 Feb 17, 06:35 PM
 230           
 0
 27 Feb 17, 06:35 PM

কুমিল্লায় ১২ মামলার আসামী আশিকুর রহমান ওরফে বোমা আশিককে অস্ত্রসহ গ্রেফতার ।।

কুমিল্লায় ১২ মামলার আসামী আশিকুর রহমান ওরফে বোমা আশিককে অস্ত্রসহ গ্রেফতার ।।

 

নিউজ ডেস্কঃ কুমিল্লায় আশিকুর রহমান আশিক ওরফে বোমা আশিক ওরফে হাত কাটা আশিক নামে ১২ মামলার এক  আসামিকে শর্টগান ও রিভলবারসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তিনি আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার কলেজ রোডের মোহাম্মদ আলী ওরফে মাহমুদ মিয়া ড্রাইভারের ছেলে।

কুমিল্লাস্থ র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার জানান, ‘আশিক নগরীর একজন শীর্ষ  সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি ও অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আজ সোমবার ভোরে ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন