News71.com
 Bangladesh
 27 Feb 17, 05:59 PM
 225           
 0
 27 Feb 17, 05:59 PM

বরিশালের চৌমাথা এলাকায় সড়ক দুর্ঘটনা ।। ১ নারী নিহত,গুরুতর আহত ২

বরিশালের চৌমাথা এলাকায় সড়ক দুর্ঘটনা ।। ১ নারী নিহত,গুরুতর আহত ২

 

নিউজ ডেস্কঃ বরিশাল নগরের চৌমাথা এলাকায় ট্রাকের সঙ্গে একটি মাহিন্দ্রার (থ্রি হুইলার) সংঘর্ষে রুমা বেগম(২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমা বেগম পটুয়াখালীর বাউফল উপজেলার রামনগর এলাকার লিটনের স্ত্রী। তবে আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল নগরের চৌমাথা এলাকায় মাটি বহনকারী একটি ট্রাকের সঙ্গে একটি মাহিন্দ্রার (থ্রি হুইলার) সংঘর্ষ হয়। এসময় মাহিন্দ্রতে থাকা ২ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রুমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত অপরজনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন