
নিউজ ডেস্কঃ ‘সামুদ্রিক মৎস্য আইন- ২০১৭’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনের খসড়ায় অনুমোদন দেয়া হয়। এক বা একাধিক মৎস্য প্রজাতির উৎসস্থল সংরক্ষণ ও ব্যবস্থাপনার সুবিধার্থে জরিমানা বাড়িয়ে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব করা ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউশন আইন-২০১৭’ এর খসড়ায় অনুমোদন দেয়া হয়েছে ।