News71.com
 Bangladesh
 27 Feb 17, 04:15 PM
 240           
 0
 27 Feb 17, 04:15 PM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার ।।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কোমরের বেল্ট থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। আজ সোমবার সকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বিজি-০২২ ফ্লাইটটি শাহজালাল বিমান বন্দরে অবতরণ করলে গোপন সংবাদের ভিত্তিতে ঐ বিমানের যাত্রী আদম আলীকে আটক করে কাস্টমস হলে আনা হয় ।

আদম আলীর কোমরের বেল্টে বিশেষ কায়দায় লুকানো ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক আদম আলী জানান, চট্টগ্রাম থেকে রহমান নামে এক যাত্রী তাকে স্বর্ণের বারগুলো বহন করতে দিয়েছিল। উদ্ধার করা স্বর্ণের ওজন সাড়ে ৩ কেজি। যার বাজার মূল্য আনুমানিক পৌনে ২ কোটি টাকা। শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার আহসানুল কবীর এই তথ্য নিশ্চিত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন