
নিউজ ডেস্কঃ শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলা মোড় থেকে নসিমন বোঝাই ৮ মণ জাটকাসহ ৪ জনকে আটক করেছে ডিএসবি পুলিশ। আজ সোমবার ভোর ৪টার দিকে এসব জাটকা জব্দ করা হয়। আটককৃরা হলেন- গোসাইরহাট উপজেলার পাঁচকাঠি গ্রামের মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে কুদ্দুস হাওলাদার (৬৫), ডামুড্যা উপজেলার চর ডেঙ্গাবাড়ি গ্রামের সিতু কাজীর ছেলে রঞ্জন কাজী (৩০), ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া গ্রামের হাচেন আলী মোল্যার ছেলে দেলোয়ার হোসেন মোল্যা (৩০) ও উত্তর তারাবুনিয়া সুরির চর গ্রামের জমির মোল্যার ছেলে হারুন মোল্যা (৩০)।
শরীয়তপুরের ডিআইওয়ান মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, আজ ভোর ৪টার দিকে প্রেমতলা থেকে অভিযান চালিয়ে ৮ মণ জাটকাসহ চার ব্যবসায়ী ও বহনকারী নসিমন ড্রাইভারকে আটক করে ডিএসবি। আটক চারজনের প্রত্যেককে সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। জব্দকৃত জাটকা এতিমখানা, বিদ্যালয় ও মাদরাসার গরিব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় বলে জানান তিনি।