News71.com
 Bangladesh
 27 Feb 17, 02:12 PM
 260           
 0
 27 Feb 17, 02:12 PM

প্রধানমন্ত্রী জনগণকে তালাক দিয়েছেন ।। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রী জনগণকে তালাক দিয়েছেন ।। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষ পেট ভরে ভাত খায় আর ধানের শীষে ভোট দিলে মানুষ ধানের চিটা পায়- বগুড়ার সমাবেশে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিএনপি। দলটির মতে, প্রধানমন্ত্রী জনগণকে বিশ্বাস করেন না। জনগণকে তালাক দিয়েছেন তিনি। অথচ তাদের শাসনামলেই মাছ ধরার জাল পড়ে মানুষ লজ্জা নিবারণ করেছে। কলাপাতা চিবিয়ে খেয়েছে। গণভবনে আয়েসী জীবন-যাপনে থেকে তিনি মানুষের কান্না হাহাকার টের পান না, তাই এসব কথা বলেন ।

আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যা বলেন জনগণ তার উল্টোটা ধরে রাখেন। কারণ তিনি কখনোই সত্য বলেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদায়ী নির্বাচন কমিশন ও বর্তমান নির্বাচন কমিশনকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী ।

সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, অন্য কোনো দেশের কাছে নাকে খত দিয়ে মুচলেকা দিয়ে বিএনপি রাজনীতি করে না। যারা এসব করে রাজনীতি করেন জনগণ তাদের কাছে কোনো বিষয় না। এজন্য বলেন, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভুইয়া, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, মাহবুবুর রহমান শামিম, সাহিত্য বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন