News71.com
 Bangladesh
 27 Feb 17, 11:34 AM
 276           
 0
 27 Feb 17, 11:34 AM

পাবনার ঈশ্বরদী থেকে অজ্ঞাতনামা যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার।।   

পাবনার ঈশ্বরদী থেকে অজ্ঞাতনামা যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার।।    

 

নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) গুলিবিদ্ধ ও হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, উপজেলার পাকশী পেপার মিল এলাকার ফুরফুরা শরীফ সড়কের পাশে আজ সোমবার সকালে এক যুবকের হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ সকাল আটটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ওসি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন