News71.com
 Bangladesh
 27 Feb 17, 11:11 AM
 244           
 0
 27 Feb 17, 11:11 AM

নারায়ণগঞ্জের কাচপুরে সিনহা গ্রুপের একটি গার্মেন্টস কারখানায় আগুন ।।

নারায়ণগঞ্জের কাচপুরে সিনহা গ্রুপের একটি গার্মেন্টস কারখানায় আগুন ।।

 

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের কাচপুর এলাকায় সিনহা গ্রুপের একটি গার্মেন্টস কারখানায় আগুন লেগেছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কাঁচপুর এলাকার ডব্লিউজি-৪ ভবনে ওপেক্স গ্রুপের সিনহা গার্মেন্টসের ১২তলায় আগুন লাগে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন দমকলকর্মীরা। সিনহা গার্মেন্টসের প্রশাসনিক কর্মকর্তা এটিএম দেলোয়ার হোসেন জানান, আগুনের পরপরই কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন