News71.com
 Bangladesh
 27 Feb 17, 11:10 AM
 243           
 0
 27 Feb 17, 11:10 AM

লক্ষীপুরের রায়পুরে লন্ডন প্রবাসীর প্রাইভেটকারে আগুন ।।

লক্ষীপুরের রায়পুরে লন্ডন প্রবাসীর প্রাইভেটকারে আগুন ।।

 

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লন্ডন প্রবাসী মোহাম্মদ হারুন নামের এক ব্যক্তির প্রাইভেটকারে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের পূবলাচ ১নং ওয়ার্ডের মাঝি বাড়িতে এ ঘটনাটি ঘটে। গাড়িটি হারুনের বাড়ির নিরাপত্তা দেয়ালের ভিতরে ছিল। এ সময় হারুন বাড়িতে ছিলেন না। রাতেই স্থানীয় লোকজন গাড়ির আগুন নিভিয়ে ফেলে। তবে গাড়িটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে ।

প্রবাসীর অভিযোগ, পূর্বশত্রুতার জেরধরে স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আহছান মালের লোকজন এ আগুন দিয়েছে। তিনি বলেন, ‘ঘটনাটি আমি থানা পুলিশকে জানিয়েছি এবং মামলা করার প্রস্তুতি চলছে।’ তবে কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহছান বলেন, ‘প্রায় ৮ থেকে ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় প্রবাসীর বাড়ির ভিতরে গাড়িটি পড়ে রয়েছে। গত বৃহস্পতিবার হারুন আমার ভাতিজাকে তার বাড়ির সামনে ধরে ব্যাপক মারধর করে পালিয়ে যায় ।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করায়। ওই মামলা থেকে বাচার জন্য পলাতক হারুনের নির্দেশেই গাড়িটিতে আগুন দেয়া হয়েছে।’ রায়পুর থানার উপ-পরির্দশক (এসআই) শরীফ হোসেন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ খবর নিয়েছে। এ ঘটনায় ওই প্রবাসী অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন