News71.com
 Bangladesh
 27 Feb 17, 10:17 AM
 273           
 0
 27 Feb 17, 10:17 AM

দেশের ‘৯০ ভাগ গাড়ির নেই ফিটনেস সার্টিফিকেট’।। সরকারের বিপুল রাজস্ব লোকসানের সম্ভবনা...

দেশের ‘৯০ ভাগ গাড়ির নেই ফিটনেস সার্টিফিকেট’।। সরকারের বিপুল রাজস্ব লোকসানের সম্ভবনা...

 

নিউজ ডেস্কঃ বিআরটিএ কর্তৃপক্ষ ফিটনেসের কাজ বন্ধ রাখার কারণে এখন দেশের ৯০ শতাংশ গাড়ির ফিটনেস সার্টিফিকেট নেই। এই সুযোগ কাজে লাগিয়ে সড়ক-মহাসড়কে পুলিশের চাঁদাবাজি চরম আকার ধারণ করেছে। এমনটা চলতে থাকলে আর কিছু দিনের মধ্যে দেশের প্রায় সব গাড়িই ফিটনেসবিহীন হয়ে পড়বে। ফলে সরকারের বিরাট অংকের রাজস্ব লোকসানের সম্ভবনা দেখা দিয়েছে । এই পরিস্থিতিতে দ্রুত গাড়ির ফিটনেসের কাজ চালু করা দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। গতকাল রবিবার রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ এ দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার। উপস্থিত ছিলেন মালিক সমিতির ৩০ শাখার নেতৃবৃন্দ। সভায় শুরুতে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান বলেন, বর্তমান সময়ে ওয়েস্কেলের নামে চাঁদাবাজি চরম পর্যায়ে পৌঁছেছে। গাড়ি ওভারলোড না হলেও শ্রমিকদের নির্যাতন করে টাকা আদায় করে নিচ্ছে। কিন্তু ওভারলোড নিয়ন্ত্রণ হচ্ছে না। সভায় সড়ক-মহাসড়কে ট্রাক/কাভার্ডভ্যানের বাম্পার, এঙ্গেল ও হুক এর মামলা না করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অন্যথায় দেশের পণ্য পরিবহন শিল্পকে টিকিয়ে রাখতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এস এম বখতিয়ার, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি আমির হোসেন নান্নু, খবির উদ্দিন আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক হোসেন আহম্মেদ মজুমদার, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন হেলাল প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন