
নিউজ ডেস্কঃ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আঞ্জুম সুলতানা সীমা। আজ রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত করা হয়। দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান এডভোকেটের মেয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাবেক সিটি কাউন্সিলর আঞ্জুম সুলতানা সীমা।
আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়পত্র জমা দেয়ার শেষ দিন ২ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ৫ ও ৬ মার্চ আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ।