News71.com
 Bangladesh
 26 Feb 17, 10:36 PM
 293           
 0
 26 Feb 17, 10:36 PM

প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের আসনে নৌকা পেলেন স্ত্রী জয়া সেনগুপ্ত ।।

প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের আসনে নৌকা পেলেন স্ত্রী জয়া সেনগুপ্ত ।।

 

নিউজ ডেস্কঃ প্রয়াত প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের আসনে (সুনামগঞ্জ-২) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন স্ত্রী জয়া সেনগুপ্ত। দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।

আজ রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। এর আগে গত শুক্রবার জয়া সেনগুপ্তের পক্ষে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ছেলে সৌমেন সেনগুপ্ত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন