News71.com
 Bangladesh
 26 Feb 17, 08:39 PM
 255           
 0
 26 Feb 17, 08:39 PM

বগুড়ায় প্রধানমন্ত্রীর খাবার তালিকায় ছিল ৩২ আইটেম ।।

বগুড়ায় প্রধানমন্ত্রীর খাবার তালিকায় ছিল ৩২ আইটেম ।।

নিউজ ডেস্কঃ টাকি মাছ ও কালোজিরা ভর্তা দিয়ে বগুড়ায় দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে জেলার ঐতিহ্যে আতিথেয়তা দেন বগুড়াবাসী। তার খাবারের তালিকায় ছিল ৩২ রকমের আইটেম। এর আগে আজ রবিবার দুপুর ১২টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে সান্তাহারে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর দেশের প্রথম মাল্টিস্টোরেজ ওয়্যারহাউস উদ্বোধন শেষে সান্তাহার সাইলোর রেস্ট হাউসে তিনি দুপুরের খাবার খান।

প্রধানমন্ত্রীর খাবার তালিকায় ছিল কাটারিভোগ চালের ভাত, সবজি, মসুর ডাল, গ্রিন সালাদ, আলু করলা ভাজি, টাকি মাছের ভর্তা, আঠালো আলু ভর্তা, কালোজিরা ভর্তা, আচার, দেশি কই মাছ ভুনা, দেশি পাবদা মাছের ঝোল, সিমের বিচি দিয়ে শিং মাছের ঝোল, রুই মাছ ভুনা, কাজলী মাছ, আইড় মাছ, বড় টেংড়া, চিংড়ি ভুনা, দেশি মুরগির মাংস, কলিজা ভুনা, কবুতরের মাংস, কোয়েল পাখির ভুনা, খাসির মাংস ছাড়াও মিষ্টান্নের মধ্যে ছিল সাদা ও মিষ্টি দই এবং লেঞ্চা মিষ্টি। এছাড়া বিভিন্ন ফলমূলও ছিল তাদের খাবারের তালিকার মধ্যে। উল্লেখ্য, ২৫ হাজার টন ধারণক্ষমতার অত্যাধুনিক বহুতলবিশিষ্ট খাদ্যগুদাম (মাল্টিস্টোরেজ ওয়্যারহাউস) উদ্বোধন করতে আজ রবিবার দিনভর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন