News71.com
 Bangladesh
 26 Feb 17, 08:38 PM
 255           
 0
 26 Feb 17, 08:38 PM

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে ২৩ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার ৬ ।।

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে ২৩ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার ৬ ।।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে ২৩ হাজার পিচ ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা। গতকাল শনিবার রাতভর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাসটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত ৬ জন একই মাদক সিন্ডিকেটের সদস্য ।গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মো. সাহাবউদ্দিন (৩৪) ও নবীনগর উপজেলার মো. রুবেল (২৮), নগরীর ডবলমুরিং থানার জসিম উদ্দিন সাগর (৪০), হাটহাজারী উপজেলার নাজিরহাটের দেবব্রত চক্রবর্তী (৪৮), কুমিল্লার চৌদ্দগ্রামের আরিফুর রহমান (৩৫) ও কক্সবাজারের টেকনাফের মো. এনাম (২৯)। বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ইয়াবা সিন্ডিকেটের এই সদস্যরা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরীতে খুচরা বিক্রেতাদের দিয়ে বিক্রি করায়। বড় অংশ পাঠিয়ে দেয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকায়। দীর্ঘদিন ধরে তারা ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। তাদের প্রত্যেকেই আগে বেশ কয়েকবার চট্টগ্রামের বিভিন্ন থানায় গ্রেফতার হয়। পরে জামিনে বের হয়ে আবারো ইয়াবা বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা দায়ের করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন