News71.com
 Bangladesh
 26 Feb 17, 08:37 PM
 256           
 0
 26 Feb 17, 08:37 PM

কুমিল্লা মুরাদনগর উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৪০বস্তা ভারতীয় কাপড় জব্দ, আটক ৩ ।।

কুমিল্লা মুরাদনগর উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৪০বস্তা ভারতীয় কাপড় জব্দ, আটক ৩ ।।

 

নিউজ ডেস্কঃ কুমিল্লা মুরাদনগর উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৪০বস্তা ভারতীয় শাড়ি-থ্রি পিচ জব্দ করা হয়েছে। এসময় ৩ জন আটক হয়েছেন। আটককৃতরা হলেন, জেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুছ ছাত্তারের ছেলে রিয়াজুল ইসলাম (২৫), আড়াইওড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে শুক্কুর মিয়া (৩২) ও কালিয়াজুড়ি গ্রামের সেলিম আহাম্মেদের ছেলে আল আমীন (৩৫) ।

আজ রবিবার ভোরে মুরাদনগর-ইলিয়েটগঞ্জ সড়কের উপজেলার ছালিয়াকান্দি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এই সময় দুই মাইক্রোবাসও জব্দ করা হয়। জব্দকৃত শাড়ি-থ্রি পিচের মূল্য প্রায় ২কোটি টাকা বলে জানা গেছে। আজ রবিবার সন্ধ্যায় এ ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ের সত্যতা জানিয়ে মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, আটককৃতদের আগামীকাল সোমবার সকালে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন